সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং প্রয়াত

dinko and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী হন এই ভারতীয় বক্সার ৷ মণিপুরের এই বক্সারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর ৷ নিজের গ্রামের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেছেন, “ডিঙ্কো সিং ছিলেন একজন সুপারস্টার ও দুর্দান্ত বক্সার ৷ দেশে বক্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতে তাঁর অবদান ছিল ৷ মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক ৷ ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷”

সূত্রের খবর,গত বছর জুনে তাঁর করোনা ধরা পড়ে। দিল্লিতে চিকিৎসা করাতে গিয়েই করোনায় আক্রান্ত হন ডিঙ্কো। করোনা লড়াইয়ে সাফল্য পান তিনি। ২০১৬ সালে তাঁর ক্যান্সার ধরা পড়েছিল। ২০১৭ সালে তাঁর অস্ত্রোপচার হয়। এরপর চেক আপের জন্য তাঁকে দিল্লি যেতে হত। ভারতের সোনাজয়ী বক্সারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ক্রীড়ামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *