২০৩০ সালের এশিয়ান গেমস হবে দোহায়

Doha Asian Games

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশিয়ান গেমসের আয়োজক দোহা। সূত্রের খবর, আগামী ২০৩০ সালের এশিয়ান গেমস হবে দোহায়। এই খবর জানিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। এক্ষেত্রে জানা গিয়েছে, কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতিভাবে দোহাকেই এশিয়ান গেমস আয়োজনের জন্য বেছে নিয়েছে। সূত্রের আরও খবর, আগামী ২০৩৪ সালের এশিয়ান গেমস হবে রিয়াধে। পরে ওসিএ প্রেসিডেন্ট শেখ আহমেদ আল-ফাহাদ আল-সাবা সরকারিভাবে দোহার নাম ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *