সরেজমিনে খতিয়ে দেখতে জেল পরিদর্শন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে কারা-কর্তৃপক্ষ ঠিক কী-কী ব্যবস্থা করেছেন, তা সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রের খবর, দমদম সেন্ট্রাল জেল ও আলিপুর মহিলা জেলে যাবেন তিনি। উল্লেখ্য, বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি বা সালসার কার্যনির্বাহী চেয়ারম্যান হয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। করোনা-আবহে কিছু বন্দিকে প্যারোল বা অন্তর্বর্তী জামিনে মুক্তি দিতে হাইকোর্ট যে-কমিটিকে দায়িত্ব দিয়েছে, তিনি তার শীর্ষে। সূত্রের আরও খবর, ওই কমিটির বৈঠকে দণ্ডিত ও বিচারাধীন ২৪৫৪ বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

