ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্গাপুজো

jakarta and puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তাতে টানা ৩৮ বছর ধরে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। জাকার্তা বাঙালি অ্যাসোসিয়েশন এই প্রয়াস নিয়ে চলেছে। প্রাকৃতিক ও খনিজ সমৃদ্ধশালী এই দেশের একমাত্র দুর্গাপুজো এটি । ১৯৮২ সাল থেকে এই পুজো হয়ে আসছে। বাংলার দুর্গাপুজোর নিয়ম- নীতি ও আচার মেনেই এই পুজো হয়ে থাকে ।

সূত্রের খবর,করোনা মহামারীর আবহেও জাকার্তার এই দুর্গোৎসব বন্ধ হয়নি। কিছু উৎসাহী বাঙালি পরিবার ৩৮ বছর আগে এই পুজো শুরু করেছিলেন। আজও তা বজায় রয়েছে। কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা আনা, পুরোহিতকে আকাশপথে নিয়ে আসা সহ যাবতীয় আয়োজন চলে জাকার্তায় বাঙালিদের এই দুর্গাপুজোতে।

সূত্রের আরও খবর, ৯০টি বাঙালি পরিবার মিলে ওই দেশে বাংলা তথা মাতৃভূমির সংস্কৃতি এবং বাঙালি প্রথাকে ধরে রেখেছেন। জাকার্তায় বাঙালি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো ও সারা বছর ব্যাপী বিভিন্ন সাংস্কৃতির কর্মকাণ্ডেরও আয়োজন হয়ে থাকে বলে জানা যায়। (ছবি: সংগৃহিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *