করোনা মোকাবিলায় বিশেষ সতর্কতা রাজ্যে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নতুন করে করোনা আতঙ্ক। তার জেরে সতর্কতা বাড়িয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।সূত্রের খবর, গত মঙ্গলবার তিন দেশ থেকে আসা যাত্রীদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এত বেশি সংখ্যক যাত্রীকে একদিনে আইসোলেশনে রাখার নজির নেই পশ্চিমবঙ্গে । অন্যদিকে ব্লক হাসপাতাল পর্যন্ত করোনা-প্রস্তুতি সেরে রাখার নির্দেশও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।এমনকী বলা হয়েছে, প্রয়োজন মনে করলে যেন দ্রুত আইসোলেশন ওয়ার্ড তৈরি করা যায়। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, প্রায় ১হাজার সন্দেহভাজন যাত্রীকে নজরবন্দি রাখা হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রাতারাতি বিমানবন্দরে বিশেষ সতর্কতা বাড়ানো হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে থার্মাল স্ক্রিনিং। আবার সরকারি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে করোনা ভাইরাস নিয়ে রাজ্যের মানুষকে সচেতন করার প্রকিয়াও চালু হয়েছে। জানা গিয়েছে, বেলেঘাটা আইডি হাসপাতাল, এন আর এস,আর জি কর,উত্তরবঙ্গ মেডিক্যাল সহ কয়েকটি মেডিক্যাল কলেজকে করোনা মোকাবিলায় বিশেষভাবে তৈরি রাখা হয়েছে। দেশে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর সতর্কতাও বাড়ানো হয়।

