দারিদ্র কমানোর জন্য বৃদ্ধির সুপারিশ : সমীক্ষা

Financial Survey

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দারিদ্র কমাতে বৃদ্ধির সুপারিশ। সূত্রের খবর, জাতীয় সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের মতো উন্নয়নশীল দেশে আর্থিক বৈষম্যও বেড়ে চলেছে বলে অভিযোগ বিভিন্ন মহলে। উল্লেখ করা যায়, প্রকাশিত হওয়া আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতে বৈষম্যের তুলনায় দারিদ্র দূরীকরণে আর্থিক বৃদ্ধির প্রভাব অনেকটাই বেশি। এ বিষয়ে আরও জানা গিয়েছে, যত বেশি সম্ভব মানুষকে দারিদ্রের বৃত্ত থেকে বার করে আনার জন্য কেন্দ্রকে নজর দিতে হবে বৃদ্ধির হার বেশি করে বাড়ানোর দিকে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, বাড়াতে হবে অর্থনীতির কলেবরও। সেক্ষেত্রে বাড়ানো যাবে সাধারণ মানুষের রোজগার। এই অবস্থায় চিনের উদাহরণ টানা হয়েছে ওই সমীক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *