ফ্লাই অ্যাশ ব্যবহারে দামোদর ভ্যালি কর্পোরেশনের পদক্ষেপ

Fly Ash

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফ্লাই অ্যাশের ব্যবহারের নয়া দিগন্ত খুলতে উদ্যোগী ডিভিসি। সূত্রের খবর, দেশজুড়ে ফ্লাই অ্যাশ ব্যবহারে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) এই পদক্ষেপ নিতে চলেছে। প্রসঙ্গত, এই সংক্রান্ত বিষয়ে গত ১০ জুলাই ডিজিটাল মাধ্যমে এক আলোচনাসভার আয়োজন করা হয়। যার উদ্বোধক ছিলেন ডিভিসি-র চেয়ারম্যান গুরদীপ সিং। জানা গিয়েছে, সেখানে ডিভিসি, এনটিপিসি ও ভেল-সহ একাধিক সরকারি সংস্থার শীর্ষকর্তা-ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আরও জানা যায়, দেশের একাধিক প্রথম সারির সিমেন্ট সংস্থা-সহ আরও ৩৪৫টি সংগঠন এই ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। নয়া পদ্ধতিতে ফ্লাই অ্যাশের ব্যবহার সম্পর্কিত িবষয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *