ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার

Foreign Exchange-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার গত ১৪ মে শেষ হওয়া সপ্তাহে ৫৬.৩ কোটি ডলার বেড়ে সর্বকালীন রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তা হয়েছে ৫৯,০০২.৮ কোটি ডলার। উল্লেখ করা যায়, আগের সপ্তাহে তা ১৪৪.৪ কোটি ডলার বেড়ে যায়। এ বিষয়ে আরও জানা যায়, গত ২৯ জানুয়ারি ওই ভান্ডার ৫৯,০১৮.৫ কোটি ডলার হয়েছিল। যা রেকর্ড স্পর্শ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *