নিয়োগে স্বচ্ছতা আনা দরকার-রাজ্যের নতুন বনমন্ত্রী

farest minister

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দায়িত্বভার গ্রহণ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার খাদ্য দফতরের পরিবর্তে বন দফতরের দায়িত্বভার নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন,নিয়োগ হোক সার্ভিস কমিশনের মাধ্যমে। রাজ্যের নতুন বনমন্ত্রী হিসাবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

নতুন দফতরের দায়িত্ব নেওয়ার পর তাঁর মন্তব্য, আমি মনে করি নিয়োগে স্বচ্ছতা আনা দরকার। তাই নিয়োগের ক্ষেত্রে দফতর নিজের হাতে না রেখে কোনও একটা সার্ভিস কমিশন এর দায়িত্ব নিক। রাজ্য সরকার চাইছে এই নিয়োগ হোক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।

উল্লেখ্য, বন দফতরের কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি রুখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। বন দফতরের পক্ষ থেকে এবার নিয়োগ হবে সার্ভিস কমিশনের মাধ্যমে ৷ বন সহায়ক নিয়োগ ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলে বন সহায়ক পদে নিয়োগ করা নিয়েই দুর্নীতির অভিযোগ উঠেছে।

আলিপুরদুয়ারের চিলাপাতা রেঞ্জ, জলপাইগুড়ির খুনিয়া রেঞ্জ, ময়নাগুড়ির রামশাই রেঞ্জ, গরুমারা নর্থ রেঞ্জ-সহ একাধিক জায়গায় প্রতিবাদ-বিক্ষোভও হয়। এক্ষেত্রে অভিযোগ, অনেক জায়গাতেই বনবস্তিবাসীরা চাকরি পাননি। শহরাঞ্চলের বাসিন্দারা চাকরি পেয়েছেন। বনমন্ত্রী হওয়ার পর বন সহায়ক দুর্নীতি ঘিরে যে অভিযোগ সামনে আসে তার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। গত ১০ বছর ধরে খাদ্য দফতর সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এবার বন দফতরের দায়িত্ব নেওয়ার পর দফতরের আয় বাড়াতে উদ্যোগী হলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন বাংলোগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনে পর্যটন দফতরের সাহায্য নিতেও বলেছেন তিনি। জঙ্গলের উৎপাদিত দ্রব্য মধু, সিট্রোনেলা তেল বিপনণে জোর দিতে বললেন। আবার বনের কাঠ বিক্রিতেও দফতরকে উদ্যোগী হতে বলেছেন।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *