নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জন রিড প্রয়াত

John_Reid

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক জন রিড প্রয়াত (৯২)। সূত্রের খবর, ১৯৪৯ সালে জন রিডের ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। মোট ৫৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৩৪ টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছিলেন। ১৯৫৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে রিড ৮৪ রান করেন। সূত্রের আরও খবর, তাঁর কেরিয়ারে জন রিড ৬ টি সেঞ্চুরি করেছেন। গড় ৩৩.২৮। মোট রান ৩৪২৮। অন্যদিকে বল হাতে ৮৫ টি উইকেট নিতে দেখা গিয়েছে জন রিড-কে। বর্ষসেরা ক্রিকেটারও হন তিনি। পাশাপাশি খেলা ছাড়ার পর বেশ কিছু দিন আইসিসি’র ম্যাচে রেফারির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দেশের প্রবীণতম ক্রিকেটারের মৃত্যুর খবরে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *