দুর্গাপুজোয় ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের নয়া গাইডলাইন

durga and guide line

মার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:নতুন নির্দেশিকা জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। এবার দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার বিষয়ে এই নির্দেশিকা। যে নিয়মগুলি মানতে হবে তারই একনজর। দুর্গাপুজো ২০২১-এর জন্য নতুন এই নির্দেশিকা জারি করা হয়েছে।

করোনা আবহে এবারও দুর্গোৎসবে করোনার বিধিনিষেধ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফোরাম ফর দুর্গোৎসব সংগঠন সূত্রের খবর, উৎসবের আবহে যাতে করোনা সংক্রমণ লাগামছাড়া না পারে তাই এই তৎপরতা।

দুর্গাপুজোর আর বেশি বাকি নেই । করোনার প্রভাব থেকে সুস্থ রাখার জন্য এই নয়া গাইডলাইন প্রকাশ করেছে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। নয়া নির্দেশিকায় বলা হয়, রাতের পরিবর্তে সারাদিন যাতে ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শন করা যায় সেই প্রচেষ্টা নিতে হবে।

ভোগের প্রসাদেও বিধি-নিষেধ থাকছে। কাটা ফলের প্রসাদ দেওয়া যাবে না। নয়া নির্দেশিকায় বলা হয়েছে,প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে। কোনও ভাবেই প্যান্ডেল বা তার আশেপাশে ভিড় জমতে দেওয়া যাবে না।

পুষ্পাঞ্জলি বা সন্ধি পুজোর অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। আবার বিসর্জনে অতিরিক্ত সদস্য থাকবে না। এই সব বিষয়গুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা স্বেচ্ছাসেবকদের বিশেষ নজর দিতে হবে। দর্শনার্থীদের মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

ফোরাম ফর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ না নিলে মণ্ডপে প্রবেশ করা যাবে না। গতবারের মত এবারও বলবৎ থাকছে বিধি নিষেধগুলি। পুজো কমিটির সদস্যদের ভ্যাকসিনের দুটি ডোজই নিতে হবে। মণ্ডপে দূরত্ব বিধিও কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *