সন্ন্যাসী সমাগমে গাজন ও চড়ক মেলা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষ শুরুর প্রত্যাশা। ১৪২৯ সালের বিদায় লগ্ন। স্বাগত ১৪৩০। বঙ্গের বছর শেষ লগ্নে। বসবে গাজন ও চড়ক মেলা। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দিরে সন্ন্যাসী সমাগম। বহু মন্দিরে সন্ন্যাসীদের পাশাপাশি পর্যটকরাও ভিড় করতে শুরু করেছেন। গাজন ও চড়ক উৎসবকে কেন্দ্র করে চৈত্র মাসে বাংলার গ্রামীণ ও শহরাঞ্চলে বিভিন্ন শিব মন্দিরে শিবের গাজন ও চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো ও মেলা বসে থাকে। এই প্রথা চলে আসছে প্রাচীন আমল থেকে। মন্দিরে গাজনের সন্ন্যাসী হয়ে পুণ্য লাভের আশায় বহু মানুষ সমবেত হন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সন্ন্যাসীরা শিবের অর্ঘ্য দিয়ে থাকেন। (ছবি: সংগৃহীত)

