Grants-1Others 

কেন্দ্রীয় অনুদান মঞ্জুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজস্ব ঘাটতিতে অনুদান কেন্দ্রের। সূত্রের খবর, রাজস্ব ঘাটতি মেটানোর জন্য ১৭টি রাজ্যের মোট ৯৮৭১ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, চলতি অর্থবর্ষে এই নিয়ে ৬ বার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ কমিশনের সুপারিশ মেনে কেন্দ্র এই খাতে রাজ্যগুলিকে টাকা দিয়ে থাকে। এক্ষেত্রে আরও জানা যায়, ২০২১-২২ অর্থবর্ষে ১২টি কিস্তিতে মোট ১,১৮,৪৫২ টাকা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রের। যার মধ্যে ইতিমধ্যেই ৫৯,২২৬ কোটি টাকা মেটানো হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment