H.S Students-4Education Others 

উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষাসূচি বদল উচ্চ মাধ্যমিকে। জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার সঙ্গে সময়-সংঘাত এড়ানোর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৪ দিনের সূচি পরিবর্তন করা হল। এ বিষয়ে জানানো হয়েছে, পূর্বের সূচি অনুযায়ী আগামী ২ এপ্রিল শুরু হয়ে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার কথা ছিল আগামী ২০ এপ্রিল। রদ-বদলের ফলে ওই পরীক্ষা ২৬ এপ্রিল শেষ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন, অনেক পড়ুয়া দুটি পরীক্ষাতেই বসে। তাদের যাতে সমস্যা না-হয়, সেই জন্যই এই পরিবর্তন করা হয়েছে।

Related posts

Leave a Comment