দেশীয় শিল্পকে বাঁচাতে একজোট ফ্যাশন ডিজাইনাররা

Handycraft Worker

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার প্রকোপে হস্তশিল্পী ও কারিগরদের কাজ আপাতত বন্ধ। হস্তশিল্পীদের পাশে দাঁড়াতে আগ্রহী ফ্যাশন ডিজাইনাররা। দেশীয় শিল্পকে বাঁচাতে একজোট ফ্যাশন ডিজাইনাররা। সূত্রের খবর, কৃষির পরই সবথেকে বেশি মানুষ বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যুক্ত। করোনা সংক্রমণের এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ফ্যাশন দুনিয়ার মানুষরা। উল্লেখ্য, বেশিরভাগ কারিগরই বংশপরম্পরায় এই কাজ করে থাকেন। উপার্জনের আর অন্য কোনও পন্থা তাঁরা জানেন না। স্থানীয় তাঁতি হোক বা অন্য কোন হস্তশিল্পী, দেশীয় শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে এঁদের কাছ থেকেই জিনিস কেনার আবেদন জানিয়েছেন ফ্যাশন ডিজাইনাররা। তাছাড়া হাতে তৈরি এই সব সামগ্রী অনেক বেশি পরিবেশবান্ধব। এই সময় বৃহত্তর স্বার্থে এই হাতে তৈরি সামগ্রী বাঁচাতে পারে গোটা বিশ্বকে। আবার ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি তাঁর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় হেরিটেজকে বাঁচানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *