Hasan Ajijul Haque-1Others 

কথা-সাহিত্যিক আজিজুল হকের প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজশাহিতে নিজ বাসভবনে প্রয়াত হলেন বাংলার অন্যতম কথা-সাহিত্যিক হাসান আজিজুল হক (৮২)। রাতে তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করেছিলেন রাজশাহির সাংসদ ফজলে হোসেন বাদশা। বর্ধমান জেলার যবগ্রামে তাঁর জন্ম হয়। দর্শনে স্নাতকোত্তর হওয়ার পর তিনি ৩৪ বছর রাজশাহি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এপার-ওপার বাংলার সাহিত্য জগতে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। ১৯৭০ সালে তিনি বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে একুশে পদক ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিল। ২০০৬ সালে লিখেছেন ‘আগুনপাখি’ উপন্যাস। এটি তাঁর প্রথম উপন্যাস। ২০০৮ সালে কলকাতা থেকে আনন্দ পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি ২০০৮ সালে সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ সাহিত্যরত্ন পুরস্কার পেয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তাঁর ভাষা ও গদ্য সাহিত্যকে আলাদা পরিচিতি দিয়েছিল। এই সাহিত্যিকের মৃত্যুর খবরে দু-বাংলায় শোকজ্ঞাপন করেছেন বিশিষ্টরা।

Related posts

Leave a Comment