মুখ্যমন্ত্রীকে পুজোর উপহার পাঠালেন হাসিনা

Hasina and Mamata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজোয় শাড়ি ও মিষ্টি উপহার হাসিনার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের জন্য উপহার আগেও পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা বা মেঘনার ইলিশ এসেছে সীমান্তপারের বাজারগুলিতে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজোর উপহার পাঠালেন হাসিনা। সূত্রের আরও খবর, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দফতরে এসে পৌঁছেছে সেই উপহার। বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পর্ক একেবারে ব্যক্তিগত স্তরে। উপহার বিনিময়ও তাঁদের নতুন নয়। উল্লেখ করা যায়, ইলিশ রফতানিতে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা চাপানোর পরও বাংলাদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইলিশ পাঠানো হয়েছে বলেও খবর। অন্যদিকে ঢাকা বা কলকাতায় যেখানেই দেখা হয়েছে মুখ্যমন্ত্রীও উপহার তুলে দিয়েছেন হাসিনার হাতে। জানা যায়, এবারে এসেছে ৪টি শাড়ি ও ১০ কেজি মিষ্টি। শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ থেকে উপহার সামগ্রী এসেছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *