hasina-mamataOthers Politics World 

ওপার বাংলা থেকে মমতাকে হাসিনার শুভেচ্ছা-বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “সম্প্রীতি – ভ্রাতৃত্ববোধ” রক্ষায় মমতাকে অভিনন্দন জানালেন তিনি। ওপার বাংলা থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর বিভিন্ন দেশ থেকে আসছে শুভেচ্ছাবার্তা। এবার ওই তালিকায় নাম সংযুক্ত হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সূত্রের খবর,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিতে বাংলাদেশ বিদেশমন্ত্রী লিখেছেন, ‘”তৃতীয়বারের জন্য সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এটি । আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি বাঙালির মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিচয় রেখেছেন। এবিষয়ে বঙ্গবন্ধু সারাজীবন অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন।” সে দেশের বিদেশমন্ত্রীর চিঠির পরই হাসিনার শুভেচ্ছা-বার্তা পৌঁছে যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ কে আব্দুল মোমেনের অভিনন্দন কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রচ্ছন্ন বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিছু বিতর্ক থাকলেও সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হাসিনা।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment