বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের পদে কৃষ্ণাঙ্গ মহিলা ইউয়েলা

ngozi and wto

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন প্রধান প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গোজি ওকোনজো ইউয়েলা। বয়স তাঁর ৬৬ বছর। বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন প্রধান হিসাবে মনোনীত হয়েছেন। চলতি বছরের মার্চ মাসের শুরু থেকেই তিনি এই কার্যভার সামলাবেন। নাইজেরিয়ার অর্থমন্ত্রীর পদ তাঁর কেরিয়ারে মোট দুইবার সামলেছেন তিনি। প্রথম দফায় ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত। এরপর ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত।

অর্থমন্ত্রী হিসেবে কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেন তিনি। কমিয়ে এনেছিলেন দেশের ঋণের পরিমাণ। দেশের প্রথম মহিলা হিসাবে তিনি ওই পদে আসীন হন। আবার নাইজিরিয়ার বিদেশমন্ত্রকের প্রধান হিসেবেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এই পদে এই অর্থনীতিবিদ মাত্র ২ মাসের জন্য আসীন হন । এক্ষেত্রেও তিনি দেশের প্রথম নারী হিসাবে এই দায়িত্বভার পান। অন্যদিকে বিশ্ব ব্যাঙ্কেও একটানা ২০ বছর সাফল্যের সঙ্গে কাজ করেছেন ইউয়েলা। এছাড়া বহাল হন প্রতিষ্ঠানের ডিরেক্টরের পদেও।

পাশাপাশি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের চেয়ারপার্সন হিসেবেও তাঁর কাজ প্রশংসা পায় । বিশ্বের যে সব প্রান্তে অনুন্নত, সেখানে তিনি রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কাজ করেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের পদে বহাল হওয়ার পর তাঁর মন্তব্য, মূল লক্ষ্য হবে করোনাকালীন পরিস্থিতিতে বিশ্বের স্বাস্থ্যখাতে কাজ করা। মারণ ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বেই এই ক্ষেত্রটি দাঁড়িয়ে রয়েছে সঙ্কটের মুখে। তৃতীয় বিশ্বের অনেক দেশেরই স্বাস্থ্যখাতটি অবহেলিত পর্যায়ে রয়েছে।

অন্য দিকে, করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাওয়ার পরে তার বাণিজ্য নিয়েও নজর দেওয়ার সময় এসে গিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস নতুন করে গড়ে তোলা এবং তা অটুট রাখার লক্ষ্যেও কাজ করার কথা জানিয়েছেন তিনি।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে দাঁড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *