২০০ এক্সিকিউটিভ ট্রেনি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে

Nuclear Power Corp.

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ ট্রেনি পদে ২০০ জনকে নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনসট্রুমেন্টেশন, সিভিল এবং ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি – এই ৭টি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে নেওয়া হবে।

প্রার্থীদের, অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড এম টেক ডিগ্রিধারী হতে হবে। আর ২০১৮/ ২০১৯/ ২০২০ সালে সংশ্লিষ্ট গেট পেপারে সফল হয়ে থাকতে হবে। তবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফায়ার সেফটি ডিসিপ্লিনের ক্ষেত্রে গেট পেপার হতে হবে মেকানিক্যাল/ কেমিক্যাল। কোন ডিসিপ্লিনের ক্ষেত্রে কোন কোন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সে সম্পর্কে তথ্য পাবেন পিডিএফে। ২-৪-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য প্রার্থিবাছাই করা হবে বৈধ গেট স্কোরের ভিত্তিতে। ইন্টারভিউ হতে পারে ১২ থেকে ২৪ এপ্রিল, ২০২১।

প্রথমে ১ বছরের ওরিয়েন্টেশন ট্রেনিং। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৫৫,০০০ টাকা। এছাড়া এককালীন বই ভাতা ১৮,০০০ টাকা। নিয়োগ হলে মাইনে ৫৬,১০০ টাকা।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে https://npcilcareers.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ৯ মার্চ, বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং .NPCIL/HRM/ET/2020/01.

সংশোধনী-সহ মূল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *