ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

rain

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জাননো হয়েছে, পার্বত্য অঞ্চল সমূহে ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি রাজ্যের দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে বলের খবর।

আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে বলে মত। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বাড়তে পারে নদীর জল স্তর। অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকছে। বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টির সম্ভাবনা। আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *