কোপা আমেরিকা ফুটবলের ইতিবৃত্ত

Copa America Trophy 2021

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কোপা আমেরিকা (আমেরিকা কাপ) নামেও পরিচিত। এটি দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা। সবচেয়ে পুরনো আন্তর্জাতিক মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতাও। মূলত ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার আগে এই টুর্নামেন্ট চালু হয়। ১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে বতর্মান নামকরণ হয় কোপা আমেরিকা। ১৯১০ সালে এই প্রতিযোগিতা পরীক্ষামূলক চালু হয়েছিল। এ বছর (২০২১ সালে) ১০টি দেশের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯০ সাল থেকে উত্তর আমেরিকা ও এশিয়া থেকে দুটি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হত।

এই টুর্নামেন্টে উরুগুয়ে সর্বাধিক ১৫ বার চ্যাম্পিয়ন হয়, তাদের পরপরই ১৪ বার শিরোপা অর্জনকারী আর্জেন্টিনার অবস্থান। বর্তমান বিজয়ী ব্রাজিল ৯ বার শিরোপা অর্জন করে। ১৯১৬ সালে আর্জেন্টিনায় প্রথম এই টুর্নামেন্টের আয়োজন হয়। এই বছরও আয়োজন হচ্ছে আর্জেন্টিনাতেই। এ বছর নিয়ে তারা ১০ বার এই প্রতিযোগিতার আয়োজন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কনমেবলের বাইরে একমাত্র আয়োজক দেশ, যারা ২০১৬ সালে এই টুর্নামেন্টের আয়োজন করে। এছাড়া ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ২০২০ সালে দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই আসর আয়োজন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *