উচ্চমাধ্যমিকের পর পছন্দমতো কেরিয়ার

safety and management

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের পর কোন পথে যাবেন তা নিয়ে ভাবনা বিস্তর। অনেক পড়ুয়ারা বাঁধা ছকের বাইরে যেতে আগ্রহী। পছন্দমতো কেরিয়ার গড়ার দিকে সবার চোখ থাকা উচিত। আধুনিক যুগে পেশাভিত্তিক পড়াশুনার বাইরে গিয়ে এক বা একাধিক বিষয় রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ নিতে পারলে ভালো কাজের জগতে পৌঁছে যাওয়া যায়। আমরা সেই সব বিষয়গুলি বিশেষজ্ঞদের মূল্যবান মতামত সহ তুলে ধরার চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের কথা ভেবে।
উচ্চমাধ্যমিকের পর নেওয়া যেতে পারে-(১) ওয়েব ডিজাইনিং কোর্স, (২)ক্রিয়েটিভ রাইটিং,(৩)বিদেশি ভাষা শিক্ষা,(৪)হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কোর্স (৫) ফায়ার এন্ড সেফটি এডুকেশন প্রভৃতি।

(৫) ফায়ার এন্ড সেফটি এডুকেশন: এই বিষয়টি নিয়ে প্রশিক্ষণ ও কোর্স করার সুযোগ রয়েছে। এখন পড়াশুনা করার চাহিদাও বেড়েছে। এক্ষেত্রে অগ্নি নির্বাপণ ও অন্যান্য দুর্ঘটনাকে দূর করার জন্য ফায়ার এন্ড সেফটি বিষয় নিয়ে পড়াশুনা করা স্কিলড কর্মীদের প্রয়োজন হয়ে থাকে। বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন ব্যবস্থার মধ্যে এই প্রশিক্ষণ চলে। উচ্চমাধ্যমিক পাশের পর এই কোর্সে পড়ার সুযোগ রয়েছে। অনেক প্রতিষ্ঠান থেকে এই সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যায়।

এই পেশার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দৈহিক গঠন ও মানসিক মনোবল গুরুত্বপূর্ণ বিষয়। বিপদসঙ্কুল পরিবেশে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। বিভিন্ন বিপদ ও বিপর্যয়ে মানুষ নির্ভরশীল হয়ে থাকে ফায়ার এন্ড সেফটি ম্যানেজমেন্ট টিমের ওপর। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার এন্ড সেফটি ম্যানেজমেন্ট,সেন্টার লেবার ইনস্টিটিউট ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা কোর্স করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *