hocky and india winBreaking News Others Sports 

টোকিও অলিম্পিকে হকিতে আর্জেন্টিনাকে হারাল ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের। কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। স্পেনকে হারানোর পর এবার আর্জেন্টিনাকেও ৩-১ফলাফলে হারাল ভারত ৷ টোকিওতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ ফলাফলে বিধ্বস্ত হওয়ার পর ছন্দ খুঁজে পেল ভারত ৷ এই ম্যাচ জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে গেল মনপ্রীতরা ৷

এ পর্যন্ত ৪ টি ম্যাচ খেলে ৩টি-তে জয় ও ১টি-তে হার ভারতের ৷ গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত ৷ আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতের হয়ে গোলগুলি করেছেন বরুণ, বিবেক সাগর ও হরমনপ্রীত ৷ টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে গ্রুপ-এ-তে ৪টি ম্যাচ খেলে ৪টি-তেই জয়ী হয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয় স্থানে ভারত ৷ ৪ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ভারতের সংগ্রহ ৯ পয়েন্ট ৷

Related posts

Leave a Comment