আটকে পড়া সিঙ্গাপুরবাসীদের দেশে ফেরাল ভারত

charterd flaght

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চলছে লকডাউন। ফলে ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন বহু সিঙ্গাপুরবাসী। এবার তাঁদের ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আটকে পড়া মোট ৬৯৯ জনকে চ্যাটার্ড বিমানে সিঙ্গাপুরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে কেন্দ্র। ভারতের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে সেদেশের সরকার।সূত্রের খবর, গত শুক্রবার ও শনিবার দিল্লি, চেন্নাই, মুম্বাই বিমান বন্দর থেকে ওই সিঙ্গাপুর বাসীদের দেশে ফেরার ব্যবস্থা করে। এই উদ্যোগে সন্তোষপ্রকাশ করেছে সিঙ্গাপুর সরকারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *