জয়ী ভারত : ৭১তম সেঞ্চুরি কোহলির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০১ রানে জয়ী হল ভারত। আফগানিস্তানকে হারাল রোহিত শর্মারা। এই ম্যাচে রান পেলেন বিরাট কোহলি। তিনি অপরাজিত ১২২ রান করেছেন। ৬১ বলে এই রান করেছেন বিরাট। ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন তিনি। এই ম্যাচে সেরা হয়েছেন বিরাট। ম্যাচের ফলাফল: ভারত ২১২-২(২০) । আফগানিস্তান ১১১-৮(২০)। তবে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ী হলেও এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত।

