অস্ট্রেলিয়াকে হারিয়ে টি- টোয়েন্টি সিরিজ জয়ী হল ভারত

india and win

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৬ উইকেটে জিতে টি- টোয়েন্টি সিরিজ জয়ী হল ভারত। ম্যাচের ফলাফল-অস্ট্রেলিয়া: ১৯৪/৫ (২০ ওভার) ভারত: ১৯৫/৪ (১৯.৪ ওভার) । ম্যান অফ দ্য ম্যাচ হলেন হার্দিক পান্ডিয়া।
একদিনের সিরিজ হারাতে হয় ভারতকে । আবার দলের অন্যতম ভরসা রবীন্দ্র জাদেজা চোট পেয়ে ছিটকে যান। সিডনির মাঠে তিনটে পরিবর্তন করে ভারত। শামি, বুমরাহকে বাইরে রেখে দলে আনা হয় শার্দুল ঠাকুর, শ্রেয়াস এবং চাহালকে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন বিরাট কোহলি।

ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড (৫৮), স্টিভ স্মিথ (৪৬), ম্যাক্সওয়েল (২২), মোজেস (২৬) রান করেন। বল হাতে ২০ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন নটরাজন। প্রথমে ব্যাট করে মোট ১৯৪ রান তোলে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শিখর ও রাহুল দারুণ শুরু করেন। ৩০ রান করে রাহুল ফিরে গেলেও শিখর ৫২ রান করেছেন। বিরাট কোহলি ৪০ রান করে ফিরে যান ড্যানিয়েল স্যামসের বলে। সঞ্জু স্যামসন ১৫ রান করেছেন । এরপর শ্রেয়াস ও হার্দিক পান্ডিয়ার ওপর দায়িত্ব পড়ে ম্যাচ জেতানোর। শেষ ওভারে দরকার ছিল১৪ রান। বল করতে আসেন ড্যানিয়েল। ২ বল বাকি থাকতেই দুটি ৬ মেরে দলকে জয় এনে দিলেন হার্দিক। একদিনের সিরিজে পরাজিত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ জয়ী হল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *