ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২১ সিকিউরিটি ও ফায়ার অফিসার

bank-of-india

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট সিকিউরিটি অফিসার ও ফায়ার অফিসার পদে ২১ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেড/ স্কেল-১ পদে।

সিকিউরিটি অফিসার: মোট শূন্যপদ ২০টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে অন্তত ৩ মাসের কম্পিউটারের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে অথবা গ্র্যাজুয়েশন স্তরে ইনফর্মেশন টেকনোলজি একটি বিষয় হিসেবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে কোনও কমিশন্ড সার্ভিসে ৫ বছরের বা পুলিশ অফিসার হিসেবে অন্তত ডেপুটি সুপারিনটেন্ড্যান্ট রানকে ৫ বছরের বা প্যারা মিলিটারি কিংবা সমতুল পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

ফায়ার অফিসার: মোট শূন্যপদ ১টি। নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের বি ই বা ডিভিশনাল অফিসার কোর্স অথবা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের বি টেক/ ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের বি টেক ডিগ্রিধারীরা সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা বিএসসি ডিগ্রিধারীরা নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে স্টেশন অফিসার কোর্স পাশ এবং ফায়ার সেফটির কাজে ৭ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা উচ্চমাধ্যমিক পাশরা নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব-ফায়ার অফিসার কোর্স পাশ এবং ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা বিএসসি ডিগ্রিধারীরা ফায়ার ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠান থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটশিপ কোর্স করে থাকলে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে অন্তত ৩ মাসের কম্পিউটারের সার্টিফিকেট কোর্স অথবা গ্র্যাজুয়েশন স্তরে ইনফর্মেশন টেকনোলজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।

বয়স হতে হবে ১-১১-২০২০ তারিখের হিসাবে সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১১-১৯৮০ থেকে ১-১১-১৯৯৫-এর মধ্যে। অন্যদিকে ফায়ার অফিসার পদের ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১১-১৯৮৫ থেকে ১-১১-১৯৯৫-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।

প্রার্থীবাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ এবং/ অথবা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। যদি গ্রুপ ডিসকাশন না হয় তাহলে ইন্টারভিউ হয়ে ১০০ নম্বরের। অন্যদিকে গ্রুপ ডিসকাশন হলে তারজন্য বরাদ্দ নম্বর ৩০ এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে ৭০ নম্বর। বাছাই পদ্ধতির সময় সঙ্গে নেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট সহ অন্যান্য নথিপত্রের মূল ও সেগুলির স্বপ্রত্যয়িত জেরক্স।

আবেদন করবেন অনলাইনে www.bankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে ২১ ডিসেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে পাসপোর্ট মাপের ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। আবেদনের ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলিদের ক্ষেত্রে ১৭৫) টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের প্রোজেক্ট নং: 2020-21/3. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *