৪৩৬ অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

IOCL

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইন্ডিয়ান অয়েল এর নর্দার্ন রিজিওনে টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে ৪৩৬ জনকে নিছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অ্যাপ্রেন্টিস নেওয়া হবে উত্তর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে।

ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার ও স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার) -দের ট্রেনিং এর মেয়াদ ১৫ মাস। বাকি সব ট্রেড বা ডিসিপ্লিনের ক্ষেত্রে ট্রেনিং এর মেয়াদ ১ বছর। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১/ ১৯৭৩/ অ্যাপ্রেন্টিসেশিপ রুলস ১৯৯২ এবং কর্পোরেশনের গাইডলাইন অনুযায়ী।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের অন্তত ৫০ শতাংশ (তপশিলি হলে ৪৫ শতাংশ) নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমাধারী হতে হবে। পাশ করে থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে।
ট্রেড অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ট্রেডে রেগুলার পুরো সময়ের আইটিআই পাস হতে হবে। পাশ করে থাকতে হবে এন সি ভি টি বা এস সি ভি টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।

ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টদের অন্তত ৫০ (তপশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে রেগুলার পুরো সময়ের গ্রাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

ট্রেড অ্যাপ্রেন্টিস – ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার) -দের অন্তত ৫০ (তপশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। অন্যদিকে, (স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার) -দের অন্তত ৫০ (তপশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে ও সঙ্গে “ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর” -এ স্কিল সার্টিফিকেট হোল্ডার হতে হবে।

ওপরে বলা সব ডিসিপ্লিনের ক্ষেত্রেই রেগুলার, পুরো সময়ের কোর্স পাশ করে থাকতে হবে। ওপরে বলা শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর ৩০-১১-২০২০ তারিখে যাঁদের ৩ বছর পূর্ণ হয়ে গেছে তাঁরা আর আবেদন করতে পারবেন না। আগে ট্রেনিং নিয়ে থাকলে অথবা এখন নিচ্ছেন এমন হলে কিংবা ইতিমধ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা হয়ে থাকলে আবেদন করা যাবে না।

৩০-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই হবে ৯০ মিনিটের লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ও পরে প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের ১০০টি প্রশ্ন। প্রশ্ন হবে ইংরেজী ও হিন্দিতে। এছাড়া নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষা হবে। ডাক্তারী পরীক্ষায় সফল হতে হবে। www.iocl.com ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখের প্রয়োজন হবে। লিখিত পরীক্ষা হতে পারে ৩ জানুয়ারি ২০২১ তারিখে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২২ ডিসেম্বর থেকে।

ট্রেড অ্যাপ্রেন্টিসরা অনলাইন রেজিস্ট্রেশন করবেন রিজিওনাল ডিরেক্টরেট অফ অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং (আরডিএটি) -র https://apprenticeshipindia.org পোর্টাল অথবা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা রেজিস্ট্রেশন করবেন বোর্ড অফ এ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং (বিওএটি) -র https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (অপশনাল ট্রেড) -এর প্রার্থীরা রেজিস্টার করবেন এনএসডিসি -তে। যে কোনও সংশোধনী/ সংযোজনী বিজ্ঞপ্তি পাবেন এবং অনলাইন দরখাস্ত করবেন www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং IOCL/MKTG/NR/APPR/2020-21/1 আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *