দেশের ইউথ আইকন আয়ুষ্মান সেরা একশোয়

Ayushman Khurana-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা একশোয় আয়ুষ্মান। বলিউডে ছবির বিষয়বস্তুর নতুন সংজ্ঞা তৈরি করেছেন আয়ুষ্মান খুরানা। সূত্রের খবর, পর পর ৮টি ছবি সুপারহিট। জানা গিয়েছে, বিষয় বৈচিত্র্য ও উদার মনোভাবের জন্য দেশের ইউথ আইকনে পরিণত হয়েছেন তিনি। পাশাপাশি দেশের বাইরেও এখন তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে ছবিগুলি বিভিন্ন সামাজিক বিষয় দর্শকদের সামনে তুলে ধরছে। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করে ‘টাইম’ ম্যাগাজিন চলতি বছরের সারা বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছেন আয়ুষ্মানকে।

এই সংক্রান্ত বিষয়ে আয়ুষ্মান জানিয়েছেন, এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত। একজন শিল্পী হিসেবে আমি সবসময় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চেয়েছি। এই স্বীকৃতি আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, বিষয়বস্তু নির্বাচনের মাধ্যমে আমি আমার দেশবাসীর সেবা করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *