রায়নার পর আইপিএল থেকে সরলেন হরভজন

Harbhajan Singh-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইপিএল-এ এবার নেই হরভজনও। সুরেশ রায়নার পর এবার হরভজন সিং। সূত্রের খবর, পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গেলেন চেন্নাইয়ের এই স্পিন বোলার। প্রসঙ্গত, সুরেশ রায়না টিমের সঙ্গে যোগ দেওয়ার পর ফিরে এসেছেন দুবাই থেকে। দুই ক্রিকেটার হঠাৎ সরে যাওয়ায় জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে কিছুটা চাপে ফেলে দিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্টকেও। ট্যুইটারে হরভজন সিং জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এই বছর আইপিএল-এ খেলছি না। এটা একটা খুব কঠিন সময়। কিছুটা হলেও বাড়তি সময় এখন পরিবারকে দিতে চাই। চেন্নাই টিম ম্যানেজমেন্ট এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। তাঁদের জন্য আইপিএল-এ সাফল্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *