পরিচালক ও অভিনেতা জগন্নাথ গুহ প্রয়াত

jagannath guha died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবারও বাংলায় নক্ষত্র পতন। প্রয়াত হলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ও অভিনেতা জগন্নাথ গুহ(৭০)।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ফেসবুকে এই খবর জানানো হয়। ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। আক্রান্ত হয়েছিলেন করোনায়।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ডিন এবং শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন জগন্নাথবাবু। থিয়েটারের মঞ্চ, ছোটপর্দা থেকে বড়পর্দাতে তাঁর সাবলীল বিচরণ ছিল।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’ ও ‘বর বউ খেলা’। অভিনয় করেছিলেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’ ও‘পুরুষোত্তম’এর মতো একাধিক সিনেমায়। দীর্ঘদিন গৌতম ঘোষ ও বুদ্ধদেব দাশগুপ্তর সহকারী হিসেবে কাজ করেছেন। ১৯৮৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে জগন্নাথ গুহ পরিচালিত ছবি ‘মিত্রানিকেতন ভেলানাদ’সেরা শিক্ষামূলক ছবির পুরস্কার জয়ী হয়েছিল।
অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরোহন নাটকে অভিনয় করেছেন তিনি। নাট্যদল ‘জিগির’এর উপদেষ্টা হিসাবে কাজও করেন। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ শিল্পীজগৎ। শোকবার্তা জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *