রাজ্যসভার সাংসদ নির্বাচিত জহর সরকার

Jahar Sarkar-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যসভায় জহর। সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন জহর সরকার। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই তৃণমূল প্রার্থীর হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। তিনি রাতেই দিল্লি রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ করা যায়, আগামী ৪ আগস্ট সাংসদ হিসেবে তিনি শপথ নেবেন, এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়ার সময় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। এরপর ওই আসনের উপনির্বাচনে প্রাক্তন আমলা জহর সরকারকে প্রার্থী করে তৃণমূল। বিধায়ক সংখ্যার নিরিখে এই আসনটিতে তৃণমূলের জয় নিশ্চিত ছিল। এক্ষেত্রে বিরোধী বিজেপি প্রার্থী না দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *