মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনের অবসর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবসর গ্রহণ করলেন মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। ৪০ বছরের এই মার্কিন স্প্রিন্টার ২০০৪ সালে আথেন্স অলিম্পিক্সে ১০০ মিটারে সোনা জয়ী হয়েছিলেন। উল্লেখ করা যায়, দীর্ঘদিন ধরেই ডোপিং সংক্রান্ত বিতর্কের মোকাবিলা করেছেন তিনি। অলিম্পিক্সে সোনা ছাড়াও ২০০৫ সালে হেলসিঙ্কিতে ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ী হন। পাশাপাশি লন্ডনে ২০১৭ সালে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটারে সোনা জয়ী হয়েছিলেন গ্যাটলিন। ২০১৯ সালে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রিলেতে সোনাজয়ী মার্কিন অ্যাথলেটিক্স দলের সদস্য ছিলেন গ্যাটলিন।

