বাংলার জওয়ান শহীদ লাদাখে

Rajesh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গতকালের ভারত-চিন সংঘর্ষে লাদাখে বাংলার এক জওয়ান শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে ।সূত্রের খবর, বীরভূমের মহম্মদ বাজার এলাকার বাসিন্দা রাজেশ ওরাং গত ৫বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। সেই থেকেই তিনি লাদাখে কর্মরত ছিলেন।গতকাল বিকেলে তাঁর পরিবারের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে মৃত্যুর খবর জানানো হয়েছে।মৃত্যুর খবরে শোকাহত পরিবারের পক্ষ থেকে চিন-কে যোগ্য জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলার শহীদ জওয়ানের বলিদানকে শ্রদ্ধা জানিয়ে রাজ্যপাল জগদীশ ধনকর টুইট করেন, ‘বীর রাজেশকে স্যালুট।তাঁর পরিবারের প্রতি রইলো সমবেদনা, দেশ তাঁদের পাশে আছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *