কলকাতার আবাসনের বাজারই এখন শীর্ষে: সমীক্ষা

JLL

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাধ্যের শীর্ষে কলকাতা। সমীক্ষা অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, দেশের মধ্যে কলকাতার আবাসনের বাজারই এখন সবচেয়ে সাধ্যের মধ্যে। সূত্রের খবর, ৭টি বড় শহরে সমীক্ষা চালানোর পর মূল্যায়ন সংস্থা জেএলএল এই তথ্য সামনে নিয়ে এসেছে। উল্লেখ্য, করোনা আবহে আবাসন শিল্পেও মন্দা। চাহিদা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে ফ্ল্যাটের দামও পড়তির দিকে। সূত্রের আরও খবর, এই আবহাওয়ায় কলকাতা, হায়দরাবাদ, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি ও সংলগ্ন এলাকা এবং মুম্বইয়ে বাড়ির বাজার নিয়ে সমীক্ষা শুরু করে জেএলএল। এক্ষেত্রে তাদের বক্তব্য, একদিকে পরিবারগুলির আয় নিম্নমুখী, তেমনই আবাসনের পড়তি দাম এবং গৃহঋণের সুদ কমায় ক্রেতাদের সামনে তা কেনার সুযোগও তৈরি হয়েছে। এক্ষেত্রে কলকাতা শীর্ষে অবস্থান করছে। নিচের সারিতে রয়েছে মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *