বাইডেন দম্পতির যৌথ আয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয় কমেছে বাইডেন দম্পতির। সূত্রের খবর, গত বছর আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। হিসেবে অনুযায়ী দেখা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে বাইডেন দম্পতির যৌথ আয় পূর্বের তুলনায় কমে গিয়েছে। হোয়াইট হাউস সূত্রের খবর, আয়কর সংক্রান্ত তথ্য প্রকাশ করার পর দেখা গিয়েছে, শেষ অর্থবর্ষে ১,৫৭,৪১৪ ডলার ফেডারেল আয়কর জমা দিয়েছেন জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল। যা আগের তুলনায় কম বলে জানা গিয়েছে।

