ইংল্যান্ডের কর্নওয়ালে প্রয়াত জন লে কার

john le carre

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জন লে কার (৮৯) প্রয়াত হলেন। নিজে প্রাক্তন গুপ্তচর। স্পাই-গাথার ইতিহাসে অন্যতম সেরা লেখকও তিনি। জন লে কার চলে গেলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হল ইংল্যান্ডের কর্নওয়ালে। গুপ্তচর সংক্রান্ত থ্রিলারের ধারাকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন তিনি। তাঁর লেখা ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ -কে সর্ব কালের সেরা স্পাই নভেল হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়াও লে কার লিখেছেন ‘টিঙ্কার ট্রেলার সোলজার স্পাই’, ‘দ্য রাশিয়া হাউস’, ‘আ পারফেক্ট স্পাই’ -এর মতো বিখ্যাত উপন্যাস।

চেচনিয়া রোয়ান্ডা ,দক্ষিণ পূর্ব এশিয়া তাঁর লেখায় এলেও বেশি উত্তেজনাপূর্ণ ‘কোল্ড ওয়ার’ নিয়ে স্পাই-গাথাগুলোই অধিক জনপ্রিয়। গুপ্তচরদের ভূমিকা আমরা মূলত চিনতে শিখেছি তাঁর থ্রীলার পড়েই। উল্লেখ্য, লে কার ১৯৬১ সালে কলম ধরার আগে স্পাই বলতে মানুষের ধারণা ছিল ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড। নিজে কোল্ড ওয়ারের সময় ব্রিটিশ স্পাই ছিলেন। তাই খুব কাছ থেকে দেখে ছিলেন স্পাইদের ঝুঁকিপূর্ণ জীবন। তাঁর ছেলেদের পড়াশোনার ব্যাপারে উৎসাহী ছিলেন রোনাল্ডো।

বোডিং স্কুলে দিয়েছিলেন লে কারকে। পরবর্তীতে ১৬ বছরে লে কার চলে যান সুইৎজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটিতে সাহিত্য নিয়ে পড়ার জন্য। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ইটন কলেজে ২ বছর শিক্ষকতা করার সময় এক ব্রিটিশ হ্যান্ডেলার লে কারকে স্পাই নিযুক্ত করেছিলেন। সেই শুরু স্পাই-জীবন। নিজের স্পাই-জীবন শেষ প্রান্তে এসে লে কারের মন্তব্য, ‘পশ্চিম বা রাশিয়ার স্পাইরা কোল্ড ওয়ারে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *