জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের দিন ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্র আইআইটি-তে ভর্তির পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স (জেইই) অ্যাডভান্সডের দিন ঘোষণা করেছে। সূত্রের খবর, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, ওই পরীক্ষা হবে ২৩ আগস্ট। আবার পূর্বেই জানানো হয়, জেইই-মেন পরীক্ষা হবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। উল্লেখ্য, এক্ষেত্রে ভাল ফল করা পড়ুয়ারা আইআইটি প্রবেশিকায় বসার সুযোগ পান। অন্যদিকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) হবে ২৬ জুলাই।

