জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৯৯ শতাংশ

joint entrance result

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বের হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এবার পাশের হার ৯৯ শতাংশ। রাজ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৭৭ শতাংশ পরীক্ষার্থী। উল্লেখ্য, বাইরে থেকে এসে রাজ্য জয়েন্ট পরীক্ষা দিয়ে পাশ করেছেন ২৩ শতাংশ পরীক্ষার্থী। আগামী ৭ দিনের মধ্যেই শুরু হবে কাউন্সলিং। জানা যায়, দুইটি পর্বে হবে কাউন্সলিং প্রক্রিয়া। ১৩ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে কাউন্সলিং, এমনটাই জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

বোর্ড সূত্রে খবর, এবছর রেজিস্ট্রি করেছিলেন ৯২ হাজার ৬৯৫ জন ছাত্র-ছাত্রী। এক্ষেত্রে ৭১ শতাংশ পরীক্ষায় বসেছিলেন। যার সংখ্যা ছিল ৬৫ হাজার ১৭০ জন। উল্লেখ করা যায়, গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফল ঘোষণার কথা জানিয়ে ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। করোনা আবহে পিছিয়ে যায় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। শেষ পর্যন্ত গত ১৭ জুলাই পরীক্ষা হয়। ২০ দিনের মাথায় এই ফল বের হল। করোনাকালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল এবছরের প্রথম অফলাইন পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *