অসমে কামাখ্যা মন্দিরে ভক্তদের দর্শনে অনুমতি

Kamakhya Mandir-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অসমে করোনা-বিধি অনেকটাই শিথিল করা হয়েছে। কামাখ্যা মন্দির সূত্রের খবর, প্রতি ঘন্টায় সর্বাধিক ২০ জনের ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। টিকার দুটি ডোজ যাঁরা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরাই শুধু প্রবেশ করতে পারবেন কামাখ্যায়। আবার অন্য ধর্মস্থানে একসঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বাধিক ১০ জন। সূত্রের আরও খবর, দীর্ঘদিন পর কামরূপ মহানগর বাদে রাজ্যের বাকি অংশে শুরু হয়েছে আন্তঃজেলা যান চলাচল।

কার্ফু শুরুর সময়ও সন্ধ্যা ৬টা থেকে পিছিয়ে ৭টা করা হয়েছে। কার্ফু উঠবে ভোর ৫টায়। গাড়ির জোড়-বিজোড় নিয়মও তুলে নেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে জানানো হয়েছে, সব জেলায় দফতর, দোকানপাট ও রেস্তোরাঁ খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবার বিয়ে, অন্যান্য সামাজিক অনুষ্ঠান ও অন্তিম সৎকারে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ২৫ জন।

পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ-রিসর্টে আসন সংখ্যার ৫০ শতাংশ গ্রাহক বসতে পারবেন। সিনেমা হল বন্ধই রাখা হয়েছে। টিকার দুটি ডোজ নেওয়া থাকলে বিমানযাত্রীদের করোনা পরীক্ষা করাতে হবে না। এক্ষেত্রে সার্টিফিকেট দেখালেই চলবে। সরকারিভাবে আরও জানা যায়, এমবিবিএস, বিএসসি নার্সিং ও ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষ, জিএনএম-এর তৃতীয় বর্ষ ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ক্ষেত্রে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা যাবে। এক্ষেত্রে পড়ুয়াদের দুটি ডোজ টিকা নিয়ে ক্লাসে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *