ব্রহ্মাণ্ডে আলোর উৎস সন্ধানে দিশার স্বীকৃতি বাঙালির

Kanak Saha-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভাটনগর পুরস্কারে সম্মানিত ৪ বাঙালি। ব্রহ্মাণ্ডে আলোর উৎস সন্ধানে দিশা দেখালেন কোচবিহারের দিনহাটা স্কুলের পড়ুয়া। তাঁর গবেষণা সাড়া ফেলেছিল পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী মহলে। এই বঙ্গসন্তান কনক সাহা এ বছর ফিজিক্যাল সায়েন্স বিভাগে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন। উল্লেখ করা যায়, দেশের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কারের তালিকা প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে জানা যায়, মোট ১১ জন পুরস্কার প্রাপকের মধ্যে ৪ জনই বাঙালি।

কনক সাহা ছাড়াও সেই তালিকায় রয়েছেন কণিষ্ক বিশ্বাস, দেবদীপ মুখোপাধ্যায় ও অনীশ ঘোষ। এ বিষয়ে আরও জানা যায়, নাসার হাবল টেলিস্কোপ ব্রহ্মাণ্ডে আলোর উৎসের সন্ধান দেওয়া সম্ভব হয়নি। ভারতের পাঠানো কৃত্রিম উপগ্রহ অ্যাস্ট্রোস্যাট ৯৩০ কোটি আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রপুঞ্জ থেকে আসা অতিবেগুনি রশ্মি চিহ্নিত করে।

এরপরই আলোর উৎস সন্ধানে দিশা দেখিয়েছেন কনক সাহা-সহ একদল বিজ্ঞানী। এ বিষয়ে উল্লেখ্য, কোচবিহারের দিনহাটা স্কুল, কলকাতার স্কটিশ চার্চ কলেজ ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বর্তমানে পুণের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এ অ্যাসোসিয়েট প্রোফেসর পদে রয়েছেন। নক্ষত্রপুঞ্জ সংক্রান্ত গবেষণায় প্রথম সারির বিজ্ঞানীর এই স্বীকৃতি ঘিরে উৎসাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *