কাটোয়ার খেপি মার পুজোয় এবার অভিনব উদ্যোগ

katwa and khepimaa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাটোয়ার খেপি মার পুজো এবার জায়ান্ট স্ক্রিনে। ভিড় এড়ানোর জন্য ভার্চুয়াল অঞ্জলির ব্যবস্থা।
অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কাটোয়ার খেপি মায়ের পুজোর আয়োজকরা।
করোনা সংক্রমণ এড়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে।স্থানীয় সূত্রের খবর,কাটোয়া শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। সেখানে পুরোহিতের মন্ত্র শুনে অঞ্জলি দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা। আবার বাড়িতে বসে যাতে ভার্চুয়াল অঞ্জলি দেওয়া যায় তারও বন্দোবস্ত থাকবে বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর,কেবল টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে খেপি মায়ের পুজো। জেলার প্রসিদ্ধ কালী মন্দির গুলির মধ্যে অন্যতম হল – কাটোয়ার খেপি মা। প্রতি বছর এই মন্দিরে ভক্তদের জনসমাগম বাড়ছে। ৫ কেজির বেশি সোনার গয়নায় সাজানো হয় খেপি মা-কে । ওই প্রতিমা দেখার জন্য দীপান্বিতা কালীপুজোয় অগণিত ভক্তের ভিড় হয়। কাটোয়ার এই খেপি মায়ের মন্দিরে কালীপুজোয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন । কয়েক হাজার বাসিন্দা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য জমায়েত হন। ওই ভিড় থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। ভিড় কমাতে তাই এবার পুজোয় বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *