প্রথম ভারতীয় মহিলার নজির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০০০ সালের ২০ সেপ্টেম্বর। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক পদক এনেছিলেন কর্ণম মালেশ্বরী। সিডনি অলিম্পিকে ৬৯ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক এনেছিলেন। ভারোত্তোলন বিভাগে সব মিলিয়ে ২৪০ কেজি ওজন তুলেছিলেন তিনি। ভারতীয় মহিলাদের ক্রীড়া জগতে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন কর্ণম মালেশ্বরী।

