কালীপুজোয় জাঁকিয়ে শীত নয় বঙ্গে, হাল্কা শীতের আভাস

winter and weather report

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হাল্কা শীতের আভাস। কালীপুজোয় জাঁকিয়ে শীত নয় বঙ্গে,এমনই পূর্বাভাস। পারদ সামান্য নেমেছে মাত্র। তবে এখনই শীত নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ২০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, বেলা বাড়ার সাথে সাথে তাপ থাকবে। পাশাপাশি থাকবে অস্বস্তিও। হাল্কা শীতের আমেজ পাওয়া যাবে রাত ও সকালের দিকে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। কলকাতার তাপমাত্রা সামান্য কমবে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯১ শতাংশের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ বেশি থাকায় দুপুরের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তর-পশ্চিম ভারতে। আবার ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা পূর্ব মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। সব মিলিয়ে হালকা শীত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *