ভারী বৃষ্টি-হড়পা বানে কেরলে বিপর্যয়

kerala and heavy rain

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অতি ভারী বৃষ্টি আর তার জেরে হওয়া ধসে বিধ্বস্ত কেরল। এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে কেরলে বিপর্যয়। সেখানকার পাহাড়ি অঞ্চলে ভূমিধসে জেরবার পরিস্থিতি । সব মিলিয়ে বন্যায় চরম আকার নিয়েছে কেরলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বন্যার কবলে। ১৪ জনের মৃত্যু হয়েছে কোট্টায়ামে ও ৮ জনের মৃত্যু হয়েছে ইদুক্কিতে। কোঝিকোড়েতে মৃত্যুর খবর মিলেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে খবর।

রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে। দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে । কোট্টায়াম ও ইদুক্কির বহু এলাকা বন্যা কবলিত। সূত্রের খবর,জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে । ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা উদ্ধার কাজ চালাচ্ছে। গোটা কেরালাজুড়ে প্রায় ১০৫ টি রিলিফ ক্যাম্প তৈরি হয়েছে। সমস্ত জলাধারগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে বিপর্যয় নিয়ে কথা বলেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরব সাগরে নিম্নচাপের জেরে ভারী বর্ষণে কেরল রাজ্যটির মধ্য ও দক্ষিণ প্রান্তের জেলাগুলিতে হড়পা বান শুরু হয়। বিপর্যস্ত একাধিক এলাকা। আবহাওয়াবিদদের পক্ষ থেকে জানানো হয়েছে,ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমবে। তবে কেরালার ৫টি জেলায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *