ক্ষুদিরামের জন্মভিটে সংস্কারের ভাবনা

Kshudiram

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ক্ষুদিরামের জন্মভিটে সংস্কারের ভাবনা। সূত্রের খবর, বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে উন্নয়ন পর্ষদ গড়া হয়েছিল। এবার ক্ষুদিরাম বসুর জন্মভিটে সংস্কারেও উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের আরও খবর, খড়গপুরের শিল্পতালুকে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, এই কাজে একটি কমিটি করতে হবে। ট্যুরিজম দফতর এটা দেখবে। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের বিস্তারিত জেনে এ বিষয়ে তিনি আরও জানান, কেন্দ্রের প্রকল্প তারা না করে ফেলে রেখেছে। আমরা অল্প-অল্প করে কাজ করে ছোট-ছোট পায়ে এগিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *