অনাবিল আনন্দ
01
লা লিগার ক্লাবগুলি ফিরছে অনুশীলনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লা লিগার ক্লাবগুলি ফিরছে অনুশীলনে। মাঠে ফের মেসিরা। সূত্রের খবর, স্পেন সরকারের পক্ষ থেকে সেই অনুমতি পাওয়া গিয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, পরিস্থিতি আর একটু স্বাভাবিক হলে জুন মাস থেকে আবার শুরু হবে লা লিগা। আবার অনুশীলনের ক্ষেত্রে সরকারের প্রত্যেকটি নির্দেশ পালন করতে ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, লা লিগার সমস্ত ক্লাবের ফুটবলারদের দফায় দফায় করোনা পরীক্ষা করতেও চিকিৎসকদের বলে দেওয়া হয়েছে।
