হিমাচলপ্রদেশের কিন্নরে ভয়াবহ ধস

kinnaur and landslide

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হিমাচলপ্রদেশের কিন্নরে ভয়াবহ ধস। এখনও পর্যন্ত ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর ৷ আইটিবিপি-র জওয়ানরা উদ্ধার কার্যে নেমেছে। ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রের খবর,ধ্বংসস্তূপের নীচে একটি যাত্রীবাহী বাস চাপা পড়েছে বলে আশঙ্কা ৷ তবে ঘটনাস্থলে কোনও বাসের সন্ধান পাওয়া যায়নি। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের আরও খবর, কিন্নর জেলার নুগুলসারি এলাকার রেকং পেও- সিমলা হাইওয়ের ওপর এই ধস নামে ৷ একটি বাস, ট্রাক সহ মোট ৪টি যানবাহন পাথর ও মাটির নীচে চাপা পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বেশ কিছু মানুষের চাপা পড়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা যায়। কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *