সোসিদাদকে হারিয়ে লিগ তালিকার শীর্ষে রিয়াল

Riyal Madrid

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সোসিদাদকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। খেলার ফলাফল ২-১। অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিদাদকে পরাজিত করে লিগ তালিকার শীর্ষস্থানে গেল রিয়াল। সূত্রের খবর, সোভিয়ার বিরুদ্ধে বার্সেলোনার পয়েন্ট খোয়ানোর সুযোগ কাজে লাগাতে তৎপর ছিল রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট সংগ্রহ করল রিয়াল। পয়েন্টের হিসাবে এখন বার্সেলোনাও এক সারিতে। এই ম্যাচে রিয়ালের দুই গোলদাতা সের্গিও রামোস ও করিম বেনজেমা। লা লিগায় ডিফেন্ডার হিসেবে সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন রামোস। এই সাফল্যে প্রাক্তন বার্সা তারকা রোনাল্ড কোম্যানের ৬৭ গোলের নজির ভাঙলেন রিয়াল অধিনায়ক (৬৮)। অন্যদিকে কোচের ভূমিকায় জয়ের নিরিখে ভিসেন্ত দেল বস্কিকে পিছনে ফেলে দিলেন জিনেদিন জিদান। উল্লেখ্য, রিয়ালের হয়ে প্রাক্তন স্প্যানিশ কোচ ১৩৩টি ম্যাচে জয় পান। সোসিদাদের বিরুদ্ধে ১৩৪-তম ম্যাচে জয়ের মুখ দেখলেন জিদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *